পাবলিকিয়ান পরিবার—এক সৌহার্দ্যপূর্ণ পথচলা ! আমরা সাবেক শিক্ষার্থীরা, যারা বিদ্যাগঞ্জ রাণী রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এরপর ভর্তি যুদ্ধ সম্পন্ন করে উচ্চশিক্ষার্থে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি , আমাদের মাঝে সর্বপ্রথম একটি কমিউনিটি এর ধারণা নিয়ে আসেন আমাদের স্কুলেরই প্রিয় শিক্ষকগণ। এবং ২০২৪ এ প্রথম আমাদের একত্রিত হয়ে একটি কমিউনিটি প্রতিষ্ঠিত হয়। তারিখটি মনে আছে? হ্যা, ০৭ জুলাই, ২০২৪ এ মোটামুটি একটা অফলাইন মিটআপের পর আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, তবে সে বছর জুন থেকেই মোটামুটি গুঞ্জন চলছিলো আমাদের কমিউনিটি সৃষ্টির। যেই ভাবা, সেই কাজ— পরিকল্পনা হলো, আপাতত সাবেক শিক্ষার্থী যারা পাবলিকে এখনও অধ্যয়নরত আছেন, মোটামুটি স্কুলের এসএসসি ১৬ থেকে ২১ ব্যাচ পর্যন্ত– সকলকে যুক্ত করা হলো। সেই সাথে একটা মেসেঞ্জার গ্রুপে ১৬ থেকে ২১ এর সব পাবলিকিয়ানদের যুক্ত করে ফেলা হলো। নাম দেয়া হলো "পাবলিকিয়ান কমিউনিটি অফ বিদ্যাগঞ্জ" আমাদের কমিউনিটির সর্বপ্রথম কার্যক্রম ছিল স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে উৎসাহমূলক প...